• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২১:০২ (24-May-2026)
  • - ৩৩° সে:

আজও খোলা থাকবে ব্যাংক, দুপুর ১টা পর্যন্ত চলবে লেনদেন

২৪ মে ২০২৬ সকাল ০৯:৩২:২৪

আজও খোলা থাকবে ব্যাংক, দুপুর ১টা পর্যন্ত চলবে লেনদেন

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে শুরু হবে টানা সাত দিনের ব্যাংক ছুটি।

বাংলাদেশ ব্যাংক–এর সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৩ ও ২৪ মে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু থাকবে।

ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এই দুই দিনে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বিইএফটিএন এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম নির্ধারিত বিশেষ সময়সূচিতে পরিচালিত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার আগের নির্দেশনাও বহাল থাকবে। একই সঙ্গে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সীমিত আকারে চালিয়ে যেতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫




রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭






Follow Us