• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২০:১১ (24-May-2026)
  • - ৩৩° সে:

সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২৪ মে ২০২৬ সকাল ০৯:৪৭:৪৫

সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

২৩ মে শনিবার রাত ৯টা থেকে ২৪ মে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসব এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫




রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭






Follow Us