• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২২:৩৫ (24-May-2026)
  • - ৩৩° সে:

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

২৪ মে ২০২৬ সকাল ১০:৪৯:০৮

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ ২৪ মে রোববার। আগামীকাল ২৫ মে সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী ২৬ ও ২৭ মে দুদিন আগাম ছুটি এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। এর সঙ্গে ২৫ মে একদিন অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় মোট সাত দিনের ছুটি কার্যকর হচ্ছে।

এর আগে ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাশাপাশি অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিযোগাযোগ, ডাকসেবা, হাসপাতালসহ জরুরি সেবাসমূহ এ ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসক ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরাও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫




রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭






Follow Us