• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৩:৫২ (24-May-2026)
  • - ৩৩° সে:

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

২৪ মে ২০২৬ বিকাল ০৪:৫৮:৫৫

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

২৪ মে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১০ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছে।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জন এবং নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারা দেশে হাম সন্দেহে মোট ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৪৬ হাজার ২১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫




রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭


Follow Us