• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:২৯:৪৫ (24-May-2026)
  • - ৩৩° সে:

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান

২৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৮

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান

অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এম জোবায়দুর রহমান।

২৪ মে রোববার তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।

বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ৭০টির বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেছেন। জাতীয় আর্থিক ব্যবস্থার উন্নয়নে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগ বাস্তবায়নেও তিনি নেতৃত্ব দেন।

ড. জোবায়দুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস) এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। সে সময় সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন অভিযোগে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলবের পর তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ড. জোবায়দুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us