• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৭:৪৯ (07-May-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরভাতা নিয়ে বড় সুখবর

অনলাইন ডেস্ক: অবসর সুবিধার অর্থ পেতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে অবসর সুবিধা বোর্ড। ২০২২ সালের জুন মাস পর্যন্ত আবেদন জমা দেওয়া শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।৫ মে মঙ্গলবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের প্রকাশিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।নোটিশে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস পর্যন্ত জমা হওয়া আবেদনকারীদের অবসর সুবিধার টাকা আইবাস ডাবল প্লাসের মাধ্যমে পাঠানো হবে। এজন্য আবেদনকারীকে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং আবেদনকারী মৃত হলে মনোনীত ব্যক্তির এনআইডি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নম্বর, আবেদন আইডি নম্বর, আবেদন জমার তারিখ এবং এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।এছাড়া আবেদনকারী ও নমিনির ব্যাংক হিসাব সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।ক্যাটাগরি অনুযায়ী ইমেইল ঠিকানা:স্কুল: school.terbb@gmail.comকলেজ/স্কুল অ্যান্ড কলেজ: college.terbb@gmail.comমাদরাসা: madrasha.terbb@gmail.com