দ্রুত চুক্তি না হলে কঠোর পরিণতি, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে ফের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের ‘আর কিছুই অবশিষ্ট থাকবে না’। খবর রয়টার্সের।এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, আলোচনার এজেন্ডা নিয়ে তেহরানের দেওয়া প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দেয়নি। ইরানের দাবি, ওয়াশিংটন এখনো কঠোর অবস্থানেই রয়েছে।১৭ মে রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পর সেখানে আগুন লাগলেও কোনো হতাহত বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।অন্যদিকে, তেহরান সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠকে পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং দেশটির শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করা।এ সময় ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না দেওয়ায় পাকিস্তান, ইরাক ও আফগানিস্তানকে ধন্যবাদ জানান তিনি।