• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৬:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্রিস উপকূলে জাহাজের সঙ্গে অভিবাসীবাহী নৌকার সংঘর্ষ, নিহত ১৪

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০১:৩৩

গ্রিস উপকূলে জাহাজের সঙ্গে অভিবাসীবাহী নৌকার সংঘর্ষ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের চিওস দ্বীপের কাছে অভিবাসী বহনকারী একটি স্পিডবোট ও কোস্টগার্ডের টহল জাহাজের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চিওস দ্বীপের মিরসিনিদি সমুদ্রসৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল সমুদ্র থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় আহত অভিবাসীদের মধ্যে সাত শিশু ও দুই গর্ভবতী নারী রয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সংঘর্ষে আহত দুই কোস্টগার্ড সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে চারজন অভিবাসীর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে গ্রিক কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us