• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৪:৩৯ (25-May-2026)
  • - ৩৩° সে:
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

ডেস্ক রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু।২৫ মে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু।একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৭১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর ও আক্রান্ত ৩৬ হাজার ৭০৬ শিশু।

২১ মিনিট আগে


















































নেছারাবাদে পশুর হাটের খাজনা মওকুফ করলেন প্রতিমন্ত্রী

নেছারাবাদে পশুর হাটের খাজনা মওকুফ করলেন প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পাঁচটি গরুর হাটের মধ্যে চারটির ইজারা মওকুফ করায় স্থানীয় গরু ব্যবসায়ী ও খামারিদের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি বলেন, “সাধারণ খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এ সিদ্ধান্ত নেওয়া নিয়েছেন, যাতে তারা কোরবানির পশু বিক্রিতে আর্থিক লাভমুক্ত থাকতে পারেন।” বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।ব্যবসায়ীরা জানান, এ উদ্যোগে হাটে বেচাকেনার পরিবেশ আরও প্রাণবন্ত হবে এবং সাধারণ খামারিরা সরাসরি উপকৃত হবেন।কোরবানির ঈদ সামনে রেখে প্রতিমন্ত্রীর আহম্মদ সোহেল মনজুর এ সিদ্ধান্তে  উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা।উপজেলায় নির্ধারিত পাঁচটি পশুর হাট হলো-স্বরূপকাঠী সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, চানমিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং উত্তর-পশ্চিম সোহাগদল বিদ্যালয় মাঠ। এর মধ্যে স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠটির ইজারা আগে সম্পন্ন হওয়ায় সেটি ছাড়া বাকি চারটি হাটের খাজনা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল পশুর হাটে আসা ক্রেতা মো. আবদুস সাত্তার বলেন, ‘আগে গরু কিনতে এসে বাড়তি খাজনা দিতে হতো। এবার খাজনা মওকুফ হওয়ায় আমাদের অনেক সুবিধা হবে।’সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরু বিক্রি করতে আসা মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘অতিরিক্ত খাজনার ভয়ে অনেক ক্রেতা হাটে আসতে চাইতেন না। এবার হাট অনেক জমজমাট হবে বলে আশা করছি।’গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. হুমায়ুন রশিদ জানান, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে মন্ত্রীর উদ্যোগে চারটি পশুর হাটের ইজারা মওকুফ করা হয়েছে। একটি হাটের ইজারা আগেই হয়ে যাওয়ায় সেটি মওকুফের আওতায় আনা সম্ভব হয়নি।ইউএনও অমিত দত্ত বলেন, এই সিদ্ধান্তের ফলে পশুর হাটগুলো আরও জমজমাট হবে এবং ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে বেচাকেনা করতে পারবেন।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রতিটি পশুর হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে কেনাবেচা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

২৫ মে ২০২৬ দুপুর ০২:৩৬:১১
ঈদের আগে দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ঈদের আগে দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৫ মে সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।এর আগে গত ২৩ মে ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তবে পরবর্তীতে একই পরিমাণে দাম আবার বৃদ্ধি করা হলো।বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

২৫ মে ২০২৬ সকাল ১১:২৮:৪৭
যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: চসিক মেয়র

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নগরীর জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নালা-খালে বর্জ্য নিক্ষেপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে চসিক কঠোর ব্যবস্থা নেবে।১০ মে রোববার নগরীর দেওয়ান বাজার ও জামাল খান ওয়ার্ডে পরিচালিত মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।মেয়র বলেন, নালা ও খালে ময়লা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলজট ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা নালা-খালে ময়লা ফেলবে, অবৈধ দখল করবে কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, চসিকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত মাটি অপসারণ ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমানে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন করা হলেও ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ শেষ করতে হবে। এ সময় তিনি ৩৪ ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং টিমকে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।তথ্যসূত্র: নিউজ ২৪

১১ মে ২০২৬ সকাল ০৯:০৬:৩৯
‘ভাই’ সেজে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

‘ভাই’ সেজে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে কনের ‘ভাই’ পরিচয়ে উপস্থিত ছিলেন যে ব্যক্তি, পরে জানা গেল তিনিই কনের আসল স্বামী। ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এমনই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। এ ঘটনায় কনে ও তার প্রথম স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।গোয়ালিয়রের নাকা চন্দ্রবদন এলাকার বাসিন্দা রতন শর্মা জবলপুরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগের টিম লিডার হিসেবে কর্মরত। পরিবারের পাঁচ ভাইয়ের কেউ বিয়ে না করায় তার পরিবার উপযুক্ত পাত্রী খুঁজছিল।এ সময় প্রতিবেশী সোনু তিওয়ারি তাদের পরিচয় করিয়ে দেন মোরেনার অজয় চৌহান ওরফে সোনুর সঙ্গে। অজয় দাবি করেন, তিনি তার দরিদ্র পালিত বোন দীক্ষা মুদগালের (রাধা) জন্য পাত্র খুঁজছেন। মেয়েকে পছন্দ হওয়ায় বিয়েতে রাজি হয় রতনের পরিবার।গত ২৭ এপ্রিল বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতায় অজয় চৌহান কনের ‘ভাই’ হিসেবে অংশ নেন। পরে ৭ মে হিন্দু রীতি অনুযায়ী ধুমধাম করে রতন ও দীক্ষার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে ‘মা’ পরিচয়ে মায়া দেবী নামে এক নারী কন্যাদান করেন। এছাড়া শিল্পী পারমার, রাঘবেন্দ্র পারমার ও সত্যেন্দ্র চৌহান কনের আত্মীয় পরিচয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।রতনের পরিবারের দাবি, বিয়েতে প্রায় ৭ লাখ রুপি খরচ করা হয়।বিয়ের পর কনের আচরণে পরিবারের সন্দেহ তৈরি হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি সারাক্ষণ মোবাইলে চ্যাটিং করতেন। একপর্যায়ে রতন স্ত্রীর মোবাইল ফোন পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন।হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তিনি জানতে পারেন, বিয়েতে ‘ভাই’ পরিচয়ে অংশ নেওয়া অজয় চৌহানই দীক্ষার আসল স্বামী। জানা যায়, ২০২৪ সালে আগ্রার একটি আর্য সমাজ মন্দিরে তাদের বিয়ে হয়েছিল এবং তারা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাসও করছিলেন।রতন শর্মার অভিযোগ, নগদ অর্থ, গহনা ও কয়েক লাখ রুপি হাতিয়ে নিতেই পরিকল্পিতভাবে এই ভুয়া বিয়ের ফাঁদ পাতা হয়েছিল।ঘটনার সত্যতা জানতে পেরে রতনের পরিবার কনেকে থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দীক্ষা, অজয় চৌহান, মায়া দেবী, শিল্পী পারমার, রাঘবেন্দ্র পারমার, সত্যেন্দ্র চৌহান এবং সোনু তিওয়ারির বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করা হয়েছে।ইতোমধ্যে কনেকে ওয়ান-স্টপ সেন্টারে পাঠানো হয়েছে এবং তার স্বামী অজয় চৌহানকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।সূত্র: ইন্ডিয়া টুডে

২৫ মে ২০২৬ সকাল ০৮:১৮:৩৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২


মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও নাকি কোনো আইনিব্যবস্থা গ্রহণ না করেই রহস্যজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় শুধু মেহজাবীনই নন, তাঁর সঙ্গে ছিলেন স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে।মেহজাবীনের ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’যোগ করে তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’সবশেষে মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। ৪ এপ্রিল শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এ ছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।জানা যায়, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। মনোজ কুমার ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ফ্যাশন শো’র মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।

৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:৪১



৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলিকে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে ২১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল।এবার এমি জিতে চমক দেখিয়েছে ‌‘ড্রপস অফ গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি। সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং। ‘ডিভিশন প্যালার্মো’ সেরা কমেডি সিরিজ হিসেবে জিতেছে। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনিসিরিজের স্বীকৃতি।‘ড্রপস অফ গড’ একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানী মাঙ্গা অভিযোজন। অ্যাপল টিভি+ তে আশির দশকের গল্পে অস্ট্রেলিয়ান সিরিজ ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার আমাজন প্রাইম ভিডিওর গুপ্তচর থ্রিলার ‘ইওসি’, ‘দ্য রিগ্রেটফুল স্পাই’ এবং ভারতের ডিজনি+/হটস্টারের সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-কে পরাজিত করে ‘ড্রপস অব গড’ পুরস্কার জিতে নিয়েছে।ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। তিনি ব্রাজিলের অভিনেতা জুলিও আন্দ্রাদে, ফ্রান্সের লরেন্ট লাফিট এবং তুরস্কের হালুক বিলগিনারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন।আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা ছিলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো এবং মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা।সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্রিত হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে। ‘ডিভিশন প্যালার্মো’ অস্ট্রেলিয়ার ‘ডেডলক’, দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অফ সানশাইন’ এবং ফ্রান্সের ‘এইচপিআই’ সিরিজকে পরাজিত করে জয় লাভ করেছে।ভারতীয় কমেডিয়ান এবং অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং এর জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর এই পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান এবং অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং প্রখ্যাত হলিউড শো-রানার ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।২০২৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কৃত তালিকা:সেরা ড্রামা সিরিজবিজয়ী : ড্রপস অফ গড (ফ্রান্স)দ্য নিউজরিডার – সিজন ২ (অস্ট্রেলিয়া)দ্য নাইট ম্যানেজার (ভারত)ইওসি, দ্য রিগ্রেটফুল স্পাই – সিজন ২ (আর্জেন্টিনা)সেরা কমেডিবিজয়ী : ডিভিশন প্যালার্মো (আর্জেন্টিনা)ডেইলি ডোজ অফ সানশাইন (দক্ষিণ কোরিয়া)ডেডলক (অস্ট্রেলিয়া)এইচপিআই – সিজন ৩ (ফ্রান্স)সেরা মিনিসিরিজবিজয়ী : লিবেস কিন্দ [ডিয়ার চাইল্ড] (জার্মানি)অ্যান্ডারসন স্পাইডার সিলভা (ব্রাজিল)ডেফ ভয়েস (জাপান)দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)সেরা অভিনেতাবিজয়ী : টিমোথি স্পল ইন দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)জুলিও আন্দ্রাদে ইন লিভিং অন এ রেজরের এজ (ব্রাজিল)হালুক বিলগিনার ইন সাহসিয়েত (তুরস্ক)লরেন্ট লাফিট ইন টাপি (ফ্রান্স)সেরা অভিনেত্রীবিজয়ী : আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং ইন হাঙ্গার (থাইল্যান্ড)আদ্রিয়ানা বারাজা ইন এল উলটিমো ভাগন (মেক্সিকো)সারা গিরাউদো ইন টুট ভা বিয়েন (ফ্রান্স)জেসিকা হাইনস ইন থের শি গোজ (যুক্তরাজ্য)ডকুমেন্টারিবিজয়ী : অটো ব্যাক্সটার: নট আ ফ** হরর স্টোরি (যুক্তরাজ্য)দ্য বিলিয়নেয়ার, দ্য বাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড (ফ্রান্স)দ্য এক্সাইলস (সিঙ্গাপুর)ট্রানসো (ব্রাজিল)স্পোর্টস ডকুমেন্টারিবিজয়ী : ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি (যুক্তরাজ্য)টান সারকাস দে লা নুবেস (মেক্সিকো)ট্যুর দে ফ্রান্স (ফ্রান্স)হু আই অ্যাম প্যারালিম্পিক (জাপান)নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টবিজয়ী : দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস (বেলজিয়াম)দ্য সামিট (অস্ট্রেলিয়া)দ্য ব্রিজ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা)এনিথিং গোয়েজ (মেক্সিকো)কিডস : অ্যানিমেশনবিজয়ী : ট্যাবি মকট্যাট (যুক্তরাজ্য)ওয়েক আপ, কার্লো! (ব্রাজিল)মিস্ট্রি লেন (ফ্রান্স)শার্কডগ – সিজন ৩ (সিঙ্গাপুর)কিডস : ফ্যাক্টুয়ালবিজয়ী : দ্য সিক্রেট লাইফ অফ ইউর মাইন্ড (মেক্সিকো)মাই লাইফ: ইভা’স হ্যাভিং আ বল (যুক্তরাজ্য)দ্য তাকালানি সেসামি বিগ ফিলিংস স্পেশাল (দক্ষিণ আফ্রিকা)লিভিং লাইব্রেরি (নেদারল্যান্ডস)

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১
অভিনেত্রী নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’র টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে তিনি নিয়ে আসছেন ‘লোকে বলে’ শিরোনামের একটি ধামাকা গান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই।সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে গানটির ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।টিজারের শুরুতেই দেখা যায় জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত এন্ট্রি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সাথে সাথে স্ক্রিনে আবির্ভাব ঘটে গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গানের সংলাপ—‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’টিজার জুড়েই ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে তুলে ধরা হয়েছে। একটি দৃশ্যে তাকে কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হেঁটে আসতে দেখা যায়, আরেকটি দৃশ্যে চমৎকার দেশীয় ও আধুনিক উৎসবের আবহে ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।টিজারের স্ক্রিনে ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং বাংলা লেখা থাকে গানটির নাম ‘লোকে বলে’।সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।এর আগে গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে।ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। আগামী ২৬ মে ফারিয়ার এই বহুল প্রতীক্ষিত নতুন গানটি সম্পূর্ণ আকারে মুক্তি পাবে।

২৫ মে ২০২৬ দুপুর ০১:৫২:৪২
বিশ্বকাপ মাতাচ্ছে শাকিরা–বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’

বিশ্বকাপ মাতাচ্ছে শাকিরা–বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের সমর্থনে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান হিসেবে প্রকাশ পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’।মিয়ামিতে চিত্রায়িত এ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন হান্না লাক্স ডেভিস। ভিডিওটিতে অংশ নিয়েছেন বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা ফুটবলার।ভিডিওতে দেখা গেছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হালান্ড, লুইস দিয়াজ, জামাল মুসিয়ালা ও ক্রিশ্চিয়ান পুলিসিকসহ আরও কয়েকজন ফুটবল তারকাকে।এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা উগান্ডাভিত্তিক সংগঠন ঘেটো কিডসও ভিডিওটিতে অংশ নিয়েছে। ভিডিওর অন্যতম আকর্ষণ হিসেবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা অ্যাঞ্জেল দে লা ইনদেপেন্দেনসিয়ার চূড়ায় দেখা গেছে শাকিরাকে।আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে হাফটাইম শো। এই আয়োজনে ম্যাডোনা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএসের সঙ্গে সহ-প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন শাকিরা। সেখানে বার্না বয়কে সঙ্গে নিয়ে লাইভ গাইবেন ‘দাই দাই’।গানটি মূলত ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের অফিসিয়াল অ্যান্থেম। এর লক্ষ্য ২০২৬ সালের ফাইনালের আগে ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।এ উদ্যোগে গানটির রয়্যালটি পুরোপুরি দান করার ঘোষণা দিয়েছেন শাকিরা। পাশাপাশি সনি মিউজিক প্রাথমিকভাবে আড়াই লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া শাকিরার আসন্ন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই তহবিলে যুক্ত হবে।

২৪ মে ২০২৬ দুপুর ০২:২১:২০
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব
খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পৃথক পৃথক ১৫টি স্টলে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন।উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পরিচিত ও নতুন ধাঁচের শতাধিক বাহারি পিঠাপুলি। প্রতিটি পিঠার ওপরে নাম ও মূল্য উল্লেখ করা ছিল। পিঠার নামগুলোও ছিল বেশ আকর্ষণীয়। শিশু শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন, নতুন পিঠা সম্পর্কে জানেন এবং স্বাদ গ্রহণ করেন। এতে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।উৎসবে ভাপা পিঠা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ পিঠা, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রসগোলাপ ও কেকসহ শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। জানা-অজানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল দারুণ উচ্ছ্বসিত।শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের দাবি জানান।পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ এবং জার্নাল ভিশন২৪-এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান।এ সময় অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে আসছি।’

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৯
আজ বিশ্ব চা দিবস

অনলাইন ডেস্ক: 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই'। কবী সুমনের এই গানের মধ্যেই স্পষ্ট, চা আমাদের কত আপন। সকালে মনকে চনমনে করতে চায়ের জুড়ি নেই। মন খারাপ কিংবা বৃষ্টিভেজা বিকেলে চায়ের কাপেই ঘোচে নিঃসঙ্গতা। তাই পানির পর চা-ই হলো বিশ্বে সর্বাধিক পানকৃত পানীয়। ২১ মে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব চা দিবস।২০০৫ সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। দেশগুলো হলো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত এবং তানজানিয়া। তখন ২১ ডিসেম্বর পালিত হতো দিনটি। পরে ২০১৯ সালে ২১ মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পক্ষ থেকে বিশ্বব্যাপী চা দিবসকে উদযাপনের বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়। ২০২০ সালের ২১ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে। সেই থেকে প্রতি বছরের ২১ মে বিশ্ব চা দিবস পালিত হয়ে আসছে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'কণিকা' কাব্যগ্রন্থে চায়ের পাত্রকে উপমা করে লিখেছিলেন—"চায়ের পাত্র বলে, আমি না হলে কি চলত চায়ের উৎসব?তবে এই চায়ের সাথে বিশ্ববাসীয় পরিচয় কিন্তু প্রধাণত চীনের হাত ধরেই। বলা হয়, চীন দেশই চায়ের আদি জন্মভূমি। ১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। ভারতবর্ষে অবশ্য চা আসে আরও পরে। ১৮১৮ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে চায়ের চলন ও বাণিজ্যিক চাষ শুরু হয়। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা-চাষ। আর এভাবেই ধীরে ধীরে চা ছড়িয়ে পড়তে থাকে বিশ্বজুড়ে।

২১ মে ২০২৬ সকাল ০৯:৩২:৫৮
হবিগঞ্জে হাওরের জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জে হাওরের জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে আকস্মিক বন্যায় সাড়ে ১১ হাজার হেক্টর জমি তলিয়ে গিয়ে সাড়ে ৩শ’ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে ত্রাণ ও কৃষি প্রণোদনার উদ্যোগ নিয়েছে।জানা গেছে, এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১ লাখ ২৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। এর মধ্যে হাওরাঞ্চলের ৬৮ শতাংশ ধান কর্তন করা হয়েছে, অবশিষ্ট ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। উঁচু এলাকায় ২৫ শতাংশ ধান কর্তন করা হয়েছে। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান শুকানো সম্ভব হচ্ছে না। মাঠে রাখা অনেক ধান শুকাতে না পারায় পচন ধরেছে। কাঁচা ধান বিক্রি করতে গিয়ে ন্যায্য মূল্য না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষকের তালিকা চূড়ান্ত করেছে প্রশাসন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় কৃষকদের আগামী ৩ মাস সরকারি সহায়তা প্রদান করা হবে। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ক্রয় অভিযানও শুরু হয়েছে।হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতিবিকাশ ত্রিপুরা জানান, জেলায় ৮ হাজার ৯০ মেট্রিক টন ধান এবং প্রায় ১৭ হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ কার্যক্রমের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।হবিগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহেদুর রহমান জানান, গত ৪ মে সোমবার দুপুর থেকে বৃষ্টি না হওয়ায় খোয়াই ও কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। বর্তমানে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫৭ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি ১৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও হাওরাঞ্চলের জলাবদ্ধতা এখনও অপরিবর্তিত রয়েছে।জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলা।

৭ মে ২০২৬ সকাল ১০:৩৯:০২