বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না: সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না।৩ মে রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।সারোয়ার তুষার বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে, বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে না। তিনি আরও দাবি করেন, বিএনপি ইতোমধ্যে তাদের নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে, যার ফলে ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন সম্ভব নয়।তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর না করে জনগণকে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে সাধারণ মানুষকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।