• ঢাকা
  • |
  • বুধবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৩:৪১:১৭ (25-Mar-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নোয়াখালী সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের জমকালো পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনীতে আজ যেন ফিরে এলো স্মৃতিমাখা সেই সোনালি দিনগুলো। দীর্ঘদিন পর সহপাঠী, প্রিয় শিক্ষক এবং পরিচিত ক্যাম্পাসকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এবিএম ছানা উল্যা এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অনুপম চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, প্রফেসর স্বপন চন্দ্র রায়, প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন এশিয়ান টিভির মার্কেটিং এন্ড সেলস বিভাগের উপ-ব্যবস্থাপক ও ইলেকট্রনিক মিডিয়াম মার্কেটিং অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মাহমুদুন নবী জনি, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. গোলাম কবির, ওয়ান ব্যাংকের কর্মকর্তা রাকিব আহমেদ, সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম আহসান জাবেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন।১৯৯১-৯২ সাল থেকে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে ভাগাভাগি করেন শিক্ষাজীবনের স্মৃতি, হাসি-কান্না এবং না বলা গল্পগুলো। বক্তারা বলেন, পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয় এটি বন্ধনের নতুন সেতুবন্ধন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস।স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সমাপ্তিতে সবাই আবেগঘন মুহূর্তে আবারও একসাথে থাকার অঙ্গীকার করেন।