• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৭:২০ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৮:১৪

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক: আজ থেকে ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটির শুরু হয়েছে। আর এমন সময় আবহাওয়া পরিস্থিতি নিয়ে এলো দুসংবাদ। দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

১৭ মার্চ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

Ad

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান
নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান
১৭ মার্চ ২০২৬ সকাল ১১:৫৮:৩৪







Follow Us