• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ১০:৩৪:৪৩ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

১৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:১৭

চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

১৯ মার্চ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, চারঘাট থানাধীন রাওথা বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

Ad
Ad

র‌্যাবের ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্রগুলো সংগ্রহ করছিল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

Ad

উদ্ধার রিভলবার ও কার্তুজ চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অস্ত্রগুলোর প্রকৃত মালিক বা এর সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফরুকী জানান, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ থানার হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us