ইইউবি প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান (তানিম)।
১২ মার্চ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাক্ষাৎকালে দেশের শিক্ষা ব্যবস্থা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।


সাক্ষাৎকালে গোপালগঞ্জ জেলার উন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণকেও গুরুত্বের সঙ্গে আলোচিত করা হয়। উপস্থিতরা মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সাক্ষাৎ শেষে সবাই আশা প্রকাশ করেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এর সার্বিক উন্নয়ন এবং গোপালগঞ্জের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available