• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:৩৪:১৭ (08-May-2026)
  • - ৩৩° সে:

মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

অনলাইন ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব।ঢাকা পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৬ মে বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল গৌরীপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।তিনি আরও বলেন, দুপুরের মধ্যে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হবে। এরপর দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান