কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে সেনাবাহিনী নেতৃত্বে যৌথবাহিনী।২৯ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত সোয়া ২টায় তিতাস উপজেলায় যৌথঅভিযান পরিচালনা করা হয়।এসময় তিতাস উপজেলার দুধঘাটা এলাকা থেকে ১টি রিভলবার, ১ রাউন্ড রিভলবারের গুলি, ৩টি এলজি, ৩টি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।