• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৫২ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

খোকসায় ইসলামী আন্দোলনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন কুষ্টিয়ার খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খাঁন।১৭ মার্চ মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা কার্যালয়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।এ সময় আনোয়ার খাঁন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান