• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৮:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইয়াবার টাকা নিয়ে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা; আটক ১

১৭ অক্টোবর ২০২৫ রাত ০৯:০৭:৫০

ইয়াবার টাকা নিয়ে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা; আটক ১

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মাদক কারবারি শাহিন হোসেনের (৩৫) মরদেহ উদ্ধারের ঘটনায় রাকিবুল ইসলাম রাহুল (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

Ad

১৭ অক্টোবর শুক্রবার দুপুরে আসামি রাহুলকে আদালতে পাঠানো হয়েছে। আটক রাহুল উপজেলার মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি শাহিনকে হত্যার দায় স্বীকার করেছেন।

Ad
Ad

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এশিয়ান টিভিকে জানান, খুন হওয়া ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং মূলত মাদক নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে।

এর আগে গত ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার দিকে খোকসা পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির বারান্দা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিন একই এলাকার মৃত আছের আলীর ছেলে। এ ঘটনায় মৃত শাহিনের স্ত্রী বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহিনের মোবাইল ফোনের সূত্র ধরে গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে রাহুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শাহিনের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাহুল স্বীকার করেন, ঘটনার দিন তিনি শাহিনের কাছ থেকে দুটি ইয়াবা নিয়ে সেবন করেন। টাকা দিতে না পারায় শাহীন তাকে গালিগালাজ, হুমকি এবং মুখে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে রাহুল নাইলনের রশির ফাঁস বানিয়ে শাহিনের গলায় শক্ত করে বেঁধে তাকে হত্যা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us