• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৭:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানের ১৮৭ ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টি ঝুঁকিপূর্ণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সাত উপজেলা, দুই পৌরসভা ও ৩৪ ইউনিয়নে মোট ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি দুর্গম এলাকার ভোটকেন্দ্রকে ‘হেলিসর্টি’ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা হবে।বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোর ভোটকেন্দ্রে নিরাপদে ভোটের সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টারের মাধ্যমে আনা-নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হেলিসর্টি ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে: রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রদলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়; এছাড়া তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।তিনি আরও জানান, জেলার মোট ১১টি দুর্গম ভোটকেন্দ্রকে হেলিসর্টি কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এসব কেন্দ্রে ভোটগ্রহণের সব উপকরণ হেলিকপ্টারযোগে সরবরাহ করা হবে।অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব বলেন, বান্দরবানের ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্ঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।প্রসঙ্গত, সাতটি উপজেলা, দুই পৌরসভা ও ৩৪ ইউনিয়ন নিয়ে গঠিত বান্দরবান-৩০০ আসনে বাঙালিসহ ১২টি নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান