• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:৪১:০৬ (08-May-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর অফিসার নিহত, আহত ২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক পেটি অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।২ মে শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল হাসান (৫৫) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং এএসএম আব্দুল লতিফের ছেলে। তিনি খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনীতে পেটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একই ঘটনায় আহত হয়েছেন রফিক (৭৫) ও রেজিনা বেগম (৩০)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান