• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৮:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।তার বাড়ি নারায়ণগঞ্জ সদরের বন্দর থানা এলাকার নবীগঞ্জ মোড়ের পূর্ব পাশে।ডিবির অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে এসআই এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ ১৮ জানুয়ারি রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন নবীগঞ্জ রেললাইনের পূর্ব পাশে হাজী মোসলেহ উদ্দিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মিজানুর রহমান এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে তার হেফাজত থেকে ৫ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান