• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:৩৯:৪৩ (08-May-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে পুলিশের যৌথ অভিযানে ১০ মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পুরান বাজার এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ১০ জনকে আটক করেছে পুলিশ।৫ মে মঙ্গলবার পরিচালিত এ অভিযানে রিফিউজি কলোনি ও খালের দক্ষিণপাড় এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীদের আটক করা হয়।জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ। তার সঙ্গে থানার তদন্ত কর্মকর্তা এবং ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে এ অভিযান চালানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান