• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১১:২৩:৪২ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।১৮ মার্চ বুধবার সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর তত্ত্বাবধানে এবং ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরাগের সৌজন্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুজ শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু এবং শ্যামলা গাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।