• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৯:৩৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

২১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫৮

মণিরামপুরে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে প্রশান্ত পাল (৩৫) নামে এক যুবকের মরদেহ মরদেহ উদ্ধার হয়েছে।

২১ মে বুধবার সকালে উপজেলার সিলিমপুর বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রশান্ত পাল উপজেলার ফেদাইপুর পাল পাড়ার অন্ন কুমার পালের ছেলে। মনিরামপুর বাজারে তার একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।

পুলিশের ধারনা, মেহেগনি গাছের সাথে রশি জড়িয়ে প্রশান্ত আত্মহত্যা করেছেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফেদাইপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাজারের দোকান বন্ধ করে ছিলিমপুর বাজারে আসেন প্রশান্ত। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি তার। বুধবার সকালে ছিলিমপুর বাজারের পাশে মিন্টুর বাগানে প্রশান্তকে গাছের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়া।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us