• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৭:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

সিলেট প্রতিনিধি: সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত ১৫ জন।৪ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখী পয়েন্টে এ ঘটনা ঘটেছে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করেন। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান