• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১১:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

৩ মার্চ ২০২৫ সকাল ০৮:৩৭:৫১

সিলেটে ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বিএনপির দুটি গ্রুপের নেতাকর্মীরা। চাঁদা না দিলে বাড়িতে অগ্নিসংযোগের হুমকি দিয়েছে।

Ad

এ ঘটনায় ২ মার্চ রোববার রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও ছাত্রদলের তোফায়েল ও টিপু গ্রুপের ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে অভিযুক্ত করে সিলেটের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন নগরীর লালাদীঘিরপারের শামীমা আক্তার ইমা।

Ad
Ad

লিখিত অভিযোগে তিনি বলেন, রোববার সন্ধ্যায় বিএনপি ও ছাত্রদলের দুটি গ্রুপের নেতাকর্মীরা বাসায় এসে তার স্বামী বন্ধন প্রিকাস্ট কোম্পানির মালিক ফাহিমুল ইসলামের সন্ধান করে। এ সময় ফাহিম বাসায় নাই জানালে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অন্যথায় আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় রাতে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us