• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১১:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০৭

সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

Ad

১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বিজিবির সংগ্রাম বিওপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদা।

Ad
Ad

তিনি জানান, বৃহস্পতি থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এ চালান জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ কসমেটিক্স, ক্রিম, চকলেট ও অন্যান্য ভারতীয় পণ্য। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৩ কোটি ২৩ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে ৪৮ বিজিবির উপ অধিনায়ক অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসমূহের ব্যাপারে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us