• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩৯:০৭ (13-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে দুই অবৈধ ইটভাটা বন্ধ, ২ লক্ষ টাকা জরিমানা

১৩ মে ২০২৬ বিকাল ০৫:৪৯:২৯

নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে দুই অবৈধ ইটভাটা বন্ধ, ২ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৩ মে বুধবার দুপুরে  বন্দর উপজেলার বারপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

Ad
Ad

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী কেওঢালা এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং জাঙ্গাল বারপাড়া এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন পরিচালনা করেন।

Ad

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচএম রাশেদ জানান, বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা এবং দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫




ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬







Follow Us