• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৭:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

২২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১২:৪৭

নারায়ণগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার আলিফা (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার ভাড়াবাসার গলির রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত আলিফা ওই এলাকার আলী মিয়ার মেয়ে ও দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের পর আলিফা বাসা থেকে বের হয়। পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার  সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ জানান, নিহত শিশুটির মুখে ও শরীরে নখের আচরের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের সনাক্তে পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us