• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৮:৩৭ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

১৯ এপ্রিল রোববার সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এলাকার পশ্চিম গেইট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

Ad
Ad

খবর পেয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Ad

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আরও বাড়ল ১২ কেজির এলপি গ্যাসের দাম
আরও বাড়ল ১২ কেজির এলপি গ্যাসের দাম
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:২৮





হলুদ চাষে আগ্রহ বাড়ছে ঝিনাইদহের কৃষকদের
হলুদ চাষে আগ্রহ বাড়ছে ঝিনাইদহের কৃষকদের
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১০:৩৭

ফতুল্লায় মরদেহ গোসল ঘরের উদ্বোধন
ফতুল্লায় মরদেহ গোসল ঘরের উদ্বোধন
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৫:৩১




Follow Us