বিনোদন ডেস্ক: এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা। তবে শবনম বুবলীর অভিনীত পিনিক ছবিটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়েছে।
জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলী। কিন্তু শেষ মুহূর্তে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ছবি মুক্তি পাচ্ছে না।


ছবির পরিচালক সায়মন তারিক গণমাধ্যমকে জানান, ২১ দিন আগে ছবিটি জমা দিলেও মাত্র ১৬ মার্চ হাতে ছাড়পত্র পেয়েছেন। ঈদের মাত্র চার দিন আগে এটি পাওয়ায় প্রচারণার জন্য যথেষ্ট সময় হয়নি।

তিনি অভিযোগ করেন, “সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অন্য সিনেমাগুলো সময়মতো মুক্তি পেয়ে গেলেও আমাদের ছবিটি আটকে রাখা হয়েছে। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি।”
সূত্রে জানা গেছে, ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’সহ আরও চারটি সিনেমা। ‘পিনিক’-এর অনির্দিষ্ট মুক্তি অপেক্ষা এখনও চলমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available