নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের এক মাসের মধ্যেই দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খালের মাটি কাটার মধ্য দিয়ে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৬ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখানেই জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।


এসময় তারেক রহমান বলেন, কৃষি উৎপাদন বাড়ানো ও বন্যা মোকাবিলা করতেই খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে।
তিনি জানান, আগামী মাস থেকে কৃষকদের সরকারি সুবিধার জন্য কৃষক কার্ড দেয়া হবে। ধীরে ধীরে সারাদেশের সব দরিদ্র নারী ফ্যামিলি কার্ড পাবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available