• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ দুপুর ০১:২৮:৩২ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

১৬ মার্চ ২০২৬ সকাল ১১:৪৮:৫২

হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামীসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ ১৬ মার্চ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

Ad
Ad

এর আগে রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন হত্যা মামলার প্রধান আসামি মো. মিলন (৪০) এবং মামলার এজাহারনামীয় অপর আসামি তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০)।

র‍্যাব জানায়, নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আল আমিন ব্রিজ এলাকার বাসিন্দা মো. মিলন প্রায় ১৫ বছর আগে ভুক্তভোগী ভিকটিমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। পরবর্তীতে মিলন দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, মিলন ও তার সহযোগীরা ভিকটিমকে দীর্ঘদিন ধরে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন বিষয়ে নির্যাতন করতেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।

গত ১২ মার্চ দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে মিলন ভিকটিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এক পর্যায়ে তিনি ভিকটিমের বুক ও পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর মিলন ও তার সহযোগীরা পালিয়ে যান। পরে নিহতের ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, চট্টগ্রামের যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে আসামি মো. মিলনকে তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু
ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু
১৬ মার্চ ২০২৬ সকাল ১০:৩৭:২২


Follow Us