• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৮:৪৬ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

জনকল্যাণে কাজ করে উদাহরণ গড়বে বিরোধীদল: জামায়াত আমির

১৭ মার্চ ২০২৬ দুপুর ০১:১০:১৯

জনকল্যাণে কাজ করে উদাহরণ গড়বে বিরোধীদল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কল্যাণে কাজের মাধ্যমে বিরোধীদল যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তার একটি উদাহরণ তৈরি করবে তার দল।

১৭ মার্চ মঙ্গলবার রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের ওপর কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

Ad

এ সময় অতীতের প্রসঙ্গ তুলে জামায়াত আমির অভিযোগ করেন, বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া বিভিন্ন সহায়তা যথাযথভাবে কাজে লাগানো হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীন আরও বেশি করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে।

এছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থে প্রয়োজন হলে যেকোনো পদক্ষেপ নিতে জামায়াত প্রস্তুত বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:০৬








Follow Us