• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৯:২১ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:০০:৩৪

চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মারা গেছেন।

১৯ মার্চ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন– চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)।

Ad

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪



আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:১৩








Follow Us