নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হওয়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
১৯ মার্চ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ, দায়দায়িত্ব নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এছাড়া কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবে এবং সংশ্লিষ্ট লঞ্চের মাস্টার, ড্রাইভার, প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করবে।
নৌপরিবহন মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available