• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ০৩:৩৬:০৪ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

খেলার দুই মাস পর শিরোপা হারাতে হলো সেনেগালকে

১৮ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৬:৫৭

খেলার দুই মাস পর শিরোপা হারাতে হলো সেনেগালকে

স্পোর্টস ডেস্ক: আফ্রিকার ফুটবলে নাটকীয় মোড়। আপিল বোর্ডের রায়ে দুই মাস পর বদলে গেছে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের ফলাফল। নতুন করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে। ফাইনালে জয়ী হলেও নিয়ম ভঙ্গের দায়ে শিরোপা হারাতে হলো সেনেগালকে।

১৭ মার্চ মঙ্গলবার এক বিবৃতিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, ফাইনালে সেনেগালের ১-০ ব্যবধানে পাওয়া জয় বাতিল করে তাদের ৩-০ গোলে পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলে স্বাগতিক মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

Ad
Ad

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গত ১৮ জানুয়ারি। নির্ধারিত সময়ে বিতর্ক শুরু হয়, যখন সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সারের একটি গোল বাতিল হয়। ম্যাচের শেষ মুহূর্তে ভিএআর-এর সহায়তায় মরক্কো পেনাল্টি পায়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল কোচ প্যাপ থিয়াও খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন।

Ad

সেনেগাল দল প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে থাকার পর ফিরে আসে। অতিরিক্ত সময়ের খেলা চলাকালে প্যাপ গুয়েয়ে গোল করে সেনেগালকে এগিয়ে দেন এবং দল ফাইনাল জেতে। শীর্ষে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা মাঠে উদযাপনও করে।

তবে সিএএফের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন দল মাঠ ত্যাগ করলে তা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়। মরক্কোর ফেডারেশনের আপিলের পর সিএএফ আপিল বোর্ড রায় দেয়, যে সেনেগাল ম্যাচ ‘ফরফিট’ করেছে। ফলে নিয়ম অনুসারে ৩-০ ব্যবধানে জয় দেওয়া হয় মরক্কোকে।

এর ফলে মরক্কো তাদের দ্বিতীয় আফকন শিরোপা জিতল। এর আগে তারা একমাত্র শিরোপা জিতেছিল ১৯৭৬ সালে।

সিএএফ আরও জানিয়েছে, মরক্কোর ইসমায়েল সাইবারির বিরুদ্ধে আরোপিত ১ লাখ ডলারের জরিমানা বাতিল করা হয়েছে এবং তার নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে দুই ম্যাচে কমানো হয়েছে। এছাড়া খেলোয়াড়দের আচরণের দায়ে মরক্কোকেই ৫০ হাজার ডলারের জরিমানা করা হয়েছে। তবে ভিএআর এরিয়ার কাছে বিশৃঙ্খলার জন্য আগের ১ লাখ ডলারের জরিমানা বহাল রাখা হয়েছে।

সেখানে সেনেগালের জন্য দুঃখজনক বিষয় হলো, এই রায়ের মাধ্যমে তারা তাদের দ্বিতীয় আফকন শিরোপা হারাল। এর আগে তারা একমাত্র শিরোপা জিতেছিল ২০২১ সালে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us