• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৩:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

২৪ জুন ২০২৫ দুপুর ০২:০৯:৩২

বকশীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে খরিপ-২ মৌসুমে উফশী আউশ রোপা আমন ধান বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

Ad

২৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।

Ad
Ad

সার ও বীজ বিতরণের উদ্বোধনকালে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলার এক হাজার ১৫০ জন কৃষককে ৫ কেজি উফসী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us