• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৫:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে ভূমিধস, ২২ জনের প্রাণহানি

১৬ জুলাই ২০২৩ দুপুর ১২:১৪:০১

দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে ভূমিধস, ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস ও বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। এতে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৪ জন।

Ad

১৫ জুলাই শনিবার দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

Ad
Ad

এদিকে দেশটির স্থানীয় সরকারের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে। এই আদেশের পর ৭ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

কোরিয়ার আবহাওয়া প্রশাসনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ কোরীয় উপদ্বীপে আরও ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু দেশটির সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে উদ্ধার কার্যক্রমে যোগদান, সরঞ্জাম ও জনবল সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩



Follow Us