• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:০৭ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাজ্যে ২০২৯ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: ব্রিটিশ হাইকমিশনার

৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৩৮:০০

যুক্তরাজ্যে ২০২৯ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫' অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

Ad
Ad

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে।

Ad

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আগ্রহী।

এ সময় দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us