নিজস্ব প্রতিবেদক: তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৭-১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ফোরামে অংশ নিতে আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়া ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের প্রতিনিধি দলের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এর আগে গত মার্চে তুরস্ক সফরে গিয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বিভিন্ন কূটনৈতিক বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফোরামে অংশগ্রহণের পাশাপাশি সফরকালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থিতার প্রচারও চালাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available