• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৭:২৫ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

৪ মে দেশে পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৫:৪৩

৪ মে দেশে পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশে ফিরছে। স্বজনদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ মে সোমবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ব্যয় বহন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে সোমবার সকালে দেশে পৌঁছাবে। 

Ad
Ad

তিনি আরও জানান, লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

Ad

দূতাবাস সূত্রে জানানো হয়েছে, লিমনের মরদেহ বর্তমানে ফ্লোরিডার একটি ফিউনারেল হোমের তত্ত্বাবধানে রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, মরদেহটি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামী ২ মে শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে যাত্রা করবে।

অরল্যান্ডো থেকে রওয়ানা দেয়ার পর দুবাই-এ যাত্রা বিরতি শেষে একই এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে মরদেহটি ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইউএসএফের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুই হত্যা মামলায় আইভীর জামিন
দুই হত্যা মামলায় আইভীর জামিন
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:০১



হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি
হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি
৩০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:৫২







Follow Us