• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৮:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসলামী ব্যাংকে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ, নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

২২ আগস্ট ২০২৪ বিকাল ০৫:২৫:১৫

ইসলামী ব্যাংকে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ, নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান হয়েছেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

Ad

২২ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

স্বতন্ত্র পরিচালক হিসেব নিয়োগ পাওয়া পাঁচজন হলেন- রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।

এর আগে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪




Follow Us