• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১০:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্রাহকদের সমন্বিত সেবা দেবে গার্ডিয়ান লাইফ-রিলায়েন্স ইন্স্যুরেন্স

২৯ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১৭:৫৪

গ্রাহকদের সমন্বিত সেবা দেবে গার্ডিয়ান লাইফ-রিলায়েন্স ইন্স্যুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার: দেশে বিমা সেবার চাহিদা দিন দিন বাড়ছে। এ চাহিদা সামনে রেখে গ্রাহকদের জন্য জীবন বিমা ও সাধারণ বিমার সমন্বিত সেবা দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এক সমঝোতা স্মারকে সই করেছে। এ উদ্যোগের মাধ্যমে আধুনিক ও উন্নত বিমা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Ad

রোববার (২৯ ডিসেম্বর) গার্ডিয়ান লাইফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খালেদ মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ স্মারকে সই করেন।

গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে বিমা সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ বিমা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। লাইফ (জীবন) ও নন-লাইফ (সাধারণ) বিমা পলিসির সমন্বয়ে গার্ডিয়ান লাইফ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রাহকদের বিমা সংক্রান্ত সব প্রয়োজন পূরণে একসঙ্গে কাজ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us