• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:৩০:০৯ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

২৬ জুন ২০২৫ সকাল ১১:০৩:৩৭

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ফিরতি সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল।

২৫ জুন বুধবার সিরিজটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Ad
Ad

এই সিরিজকে সামনে রেখে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান। ২০ জুলাই সিরিজের প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে। ২২ এবং ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

Ad

উল্লেখ্য, পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছিল বাংলাদেশ। এর আগে ২০২০ সালে দুই ম্যাচের এবং ২০২১ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৪:১৫







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১


Follow Us