• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৩:১৮ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচে ওমানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:২৯

বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচে ওমানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার কলম্বোয় গ্রুপ বি'র ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। ম্যাচটিতে পরে ব্যাট করে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয় পেয়েছে সিকান্দার রাজার দল।

Ad
Ad

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ওমান। প্রথম পাঁচ ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন। মাত্র ২৭ রানের মধ্যেই দলটি হারায় পাঁচটি উইকেট। পরে সুফিয়ান মেহমুদ ৩৯ বলে ২৫, বিনায়ক শুক্লা ২১ বলে ২৮ ও নাদিম খান ১৮ বলে ২০ রান করে দলকে কোনোমতে তিন অঙ্কের ঘরে পৌঁছে দেন।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দারুণ ছন্দে ছিলেন পেসাররা। ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা দুজনই এক মেডেনসহ ১৬ ও ১৭ রানে নেন তিনটি করে উইকেট। এছাড়া ব্র্যাড ইভান্স ১৮ রানে শিকার করেন তিনটি উইকেট। তিন পেসার মিলে মাত্র ৪৮ রানে নেন ৯ উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও কোনো চাপে পড়েনি জিম্বাবুয়ে। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্স ফিরলেও এরপর দলের হাল ধরেন ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেলর। দুজনে মিলে গড়েন ৬৮ রানের জুটি। জয়ের একদম কাছে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন ৩১ রান করা টেলর। শেষ পর্যন্ত ৩৬ বলে অপরাজিত ৪৮ রান করেন বেনেট।

জয়ের ব্যবধানের চেয়েও মাঠে জিম্বাবুয়ের আধিপত্য ছিল স্পষ্ট। পেসারদের দাপটে গড়া ভিতের ওপর দাঁড়িয়ে ব্যাটাররা সহজেই জয় নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে প্রস্তুতি ম্যাচে ওমানের কাছে হারের প্রতিশোধটাও ভালোভাবেই নিল সিকান্দর রাজার দল।

সংক্ষিপ্ত স্কোর

ওমান: ১৯.৫ ওভারে ১০৩ (আমির ৫, জাতিন্দার ৫, হাম্মাদ ০, কারান ০, ওয়াসিম ৩, সুফিয়ান ২৫, বিনায়ক ২৮, রমানন্দি ১, নাদিম ২০, শাকিল ৪, ফয়সাল ৫*; এনগারাভা ৪-১-১৭-৩, মুজারাবানি ৪-১-১৬-৩, ইভান্স ৩.৫-০-১৮-৩, রাজা ৪-০-১৭-১, বেনেট ২-০-১৮-০, মাসাকাদজা ২-০-১২-০)

জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ১০৬/২ (বেনেট ৪৮*, মারুমানি ২১, মায়ার্স ০, টেলর ৩১ আহত অবসর, রাজা ৫*; ফয়সাল ২-০-১৩-০, শাকিল ২-০-২৭-০, সুফিয়ান ৩-০-১২-২, নাদিম ৩-০-২৮-০, ওয়াসিম ২-০-১০-০, রমানন্দি ১-০-৯-০, কারান ০.৩-০-৬-০)

ফল: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮


বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭


বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১



Follow Us