• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:০৯:১৪ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটা ছিল দুর্ভাগ্যজনক: আইপিএল চেয়ারম্যান

৩ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৭:৩৪

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটা ছিল দুর্ভাগ্যজনক: আইপিএল চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের আকস্মিক বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। এই ঘটনাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইনেন্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

মোস্তাফিজকে নিয়ে টানাপোড়েনের ধারাবাহিকতায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৬ সালের আইপিএল মৌসুমের আগে গত ডিসেম্বরে নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ৫ লাখ রুপির বিশাল অঙ্কে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়ার পর থেকে এই ফ্র্যাঞ্চাইজি এবং এর সহ-স্বত্বাধিকারী শাহরুখ খানের ওপর তাকে বাদ দেওয়া জন্য চাপ তৈরি হয়। এমন পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।

Ad
Ad

আইপিএলে কেন রাজনীতির প্রভাব- এমন প্রশ্নের জবাবে আইপিএল চেয়ারম্যান জানান, ২০০৯ সাল থেকে পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএলে নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেন। তবে ধুমাল দাবি করেন, ভারত সরকার ক্রিকেটের দৈনন্দিন কাজে সরাসরি হস্তক্ষেপ করে না।

Ad

তিনি যোগ করেন, ‘মাঝে মাঝে যেভাবে ঘটনাগুলো ঘটে তা দুঃখজনক। আমি মনে করি না, ক্রিকেটের প্রাত্যহিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের কোনো স্বার্থ বা ভূমিকা আছে। সরকার ক্রিকেটের ব্যাপারে আন্তরিক। কিন্তু হ্যাঁ, কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটি আর ঘটবে না।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবালয়ে বালু মহাল ম্যানেজারকে হত্যা
শিবালয়ে বালু মহাল ম্যানেজারকে হত্যা
৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৪:২৭








এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৫৭



Follow Us