• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই চৈত্র ১৪৩২ রাত ০৩:২৩:০৩ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

১১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৫:০৬

বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক: এবার বিয়ের পিড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ। তার সমসাময়িক অনেকে বিয়ে করে সংসারী হলেও তিনি এতোদিন সিঙ্গেলই ছিলেন।

১০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার সম্পন্ন হবে তার বিয়ে।

Ad
Ad

পাত্র আবু সাইয়িদ রানা ঢাকার ছেলে। বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। পারিবারিক সম্মতি পেতেই বসছেন বিয়ের পিঁড়িতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস বুধবার প্রকাশ পায় মৌসুমী-রানার গায়ে হলুদের ছবি। অভিনেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পী তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে সেসময় বিয়ে প্রসঙ্গে মৌসুমী কিছু না ব্ললেও এবার মুখ খুললেন।

Ad

সাংবাদিকদের সাথে আলাপকালে মৌসুমী হামিদ বলেন, ‘আমার গায়ে হলুদ হলো। খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

মৌসুমীর মতো রানাও শোবিজের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে।

জানা গেছে, পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তারা। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।

লাক্স সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু । শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
২৫ মার্চ ২০২৬ রাত ০৯:৫৬:২১





দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩





Follow Us