• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

৬ অক্টোবর ২০২৩ সকাল ১১:৩৩:০৪

রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রিতিনিধি: ‘আমার শিক্ষক আমার অভিভাবক। আমাদের মানুষ হওয়ার পেছনের তাদের পরিশ্রম অতুলনীয়। তাদের পাঠদানের মধ্যদিয়ে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়তা করে। প্রাণের শিক্ষকদের পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের মুখ উজ্জ্বল করতে চাই।’ ৫ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আয়োজিত শিক্ষক র‌্যালি শেষে এসব কথা বলেন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুয়াইরিয়া তাসনিম।

Ad

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষক র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বায়েজিদ ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুন, একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব, রাঙ্গাবালী থানার এসআই রেজাউল, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন নেছারসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় প্রধানগণ।

Ad
Ad

শিক্ষক দিবসে বক্তারা বলেন, গুরুত্বসহকারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছি। কয়েকমাস আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য রাজধানীতে আন্দোলন করেছিলাম। সেখানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী শিক্ষকদের ভাল কিছু উপহার দেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us