• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত

১৮ অক্টোবর ২০২৩ সকাল ১১:৩৬:০০

মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯ টায় দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

Ad

র‍্যালিটি মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে বিশেষভাবে তৈরি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Ad
Ad

পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ জেলার সকল সরকারি অফিস এবং বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us